স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ১৯
আগস্ট : আমতলী
থানা এলাকা
চুরি, ছিনতাই সহ
একাধিক অপরাধমূলক
কার্যকলাপের আখড়া
হয়ে উঠেছে।
সম্প্রতি আমতলী
থানা এলাকা
থেকে বেটারী
চালিত অটো
চুরি হয়।
গাড়ির মালিক
বিভিন্ন জায়গায়
খোঁজাখুঁজি করে
গাড়িটি উদ্ধার
করতে না
পেয়ে থানায়
মামলা দায়ের
করেন। তদন্তে
নেমে পুলিশ
পিছন মিয়া
নামে এক
কুখ্যাত চোরকে
জালে তুলেছে।
তার বিরুদ্ধে
একাধিক চুরির
অভিযোগ রয়েছে।
বিভিন্ন চুরির
ঘটনায় সে
নেতৃত্ব দিয়েছে
বলে জানান
থানার ওসি।
পুলিশ তার
কাছ থেকে
চুরি যাওয়া
টি আর
০১ এল
২৩৮৯ নম্বরের
গাড়ি সহ
দুটি ব্যাটারি
আটক করতে
সক্ষম হয়।
থানার ওসি
আরো জানিয়েছেন
অভিযুক্তকে আমতলী
বাইপাস থেকে
আটক করা
হয়েছে। একাধিক
চুরির ঘটনায়
সে জড়িত
বলে মনে
করা হচ্ছে।
তাকে জিজ্ঞাসাবাদ
করার জন্য
রিমান্ডে আনা
হবে। প্রাথমিকভাবে
পুলিশ মনে
করছে তাকে
জিজ্ঞাসাবাদ করে
আরো একাধিক
চোরের নাম
সামনে আসবে।
তারপর বাকিদের
জালে তুলতে
সক্ষম হবে
পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান