Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য প্রবীণ নাগরিকদের অভিজ্ঞতাকে পুজি করে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যেতে হবে : মুখ্যমন্ত্রী

প্রবীণ নাগরিকদের অভিজ্ঞতাকে পুজি করে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যেতে হবে : মুখ্যমন্ত্রী

প্রবীণ নাগরিকদের অভিজ্ঞতাকে পুজি করে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যেতে হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ আগস্ট :  বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮০ তম স্বাধীনতা দিবস অরবিন্দ ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রবীণ নাগরিকদের ভুলে গেলে চলবে না। প্রবীণ নাগরিকদের জন্য প্রতিটি জেলায় শেল্টার হাইজ নির্মাণ করা হবে। পরিবারের মধ্যে প্রবীণ নাগরিকদের সম্মান জানানো উচিত। প্রবীণ নাগরিকদের সময় দিতে হবে। সকলে একদিন বৃদ্ধ হবে। এই বিষয়টি সকলের মনে রাখতে হবে। বর্তমানে সকলে নিজেকে নিয়ে ব্যস্ত। এইটা হওয়া উচিত নয়। প্রবীণ নাগরিকদের অনেক অভিজ্ঞতা রয়েছে। তাদের সেই অভিজ্ঞতাকে শুনে কাজে লাগাতে হবে। অনেক বহিঃরাজ্যে এখনো প্রবীণ নাগরিকদের প্রনাম করে সম্মান জানানো হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, পূরানো ঐতিহ্যকে ধরে রেখে আধুনিকতাকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বয়স্ক নাগরিকদের বোঝা মনে করা ভুল হবে। অনেকে মনে করে বয়স্ক নাগরিকরা কি জানে। সকলকে একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কিন্তু বিদায় নেওয়ার পূর্বে সমাজকে কিছু না কিছু দিয়ে যেতে হবে। প্রবীণ নাগরিকদের অভিজ্ঞতাকে পুজি করে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন প্রবীণ নাগরিকদের জ্ঞানের অভাব নেই। তাদের কাছ থেকে অনেক কিছু শিখার রয়েছে। অনুষ্ঠানে এইদিন ক্লাব এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা প্রদান করা হয়। তাদেরকে সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha