Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য রাস্তার বেহাল দশা সরজমিনে পরিদর্শন করলেন মন্ত্রী

রাস্তার বেহাল দশা সরজমিনে পরিদর্শন করলেন মন্ত্রী

রাস্তার বেহাল দশা সরজমিনে পরিদর্শন করলেন মন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ আগস্ট : চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাঁর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, রাস্তার কাজের টেন্ডার বহু বছর আগে দেওয়া হলেও তা সম্পূর্ণ হয়নি।

 তিনি অভিযোগ করেন, ঠিকাদারের গাফিলতি কিছু রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তির বাধার কারণেই প্রকল্পটি দীর্ঘদিন ঝুলে রয়েছে। তবে আইনি জটিলতা কাটিয়ে রাজ্য সরকার পুনরায় রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে এবং শীঘ্রই কাজ শুরু হবে। মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে জল জমে রাস্তার ক্ষতি রোধে সড়কের দুপাশে ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর জন্য স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আবেদনও জানানো হয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত রাস্তার কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকার বাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha