Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য জুয়েলারি দোকান সহ দুই দোকানের চোরের থাবা

জুয়েলারি দোকান সহ দুই দোকানের চোরের থাবা

জুয়েলারি দোকান সহ দুই দোকানের চোরের থাবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ আগস্ট : কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে থাবা বসাল চোরের দল। চোরের দল দোকানের পেছনের দরজা ভেঙে দোকানে প্রবেশ করে। ধ্রুব জুয়েলারির মালিক স্বপন দেবনাথ জানিয়েছেন বুধবার সাপ্তাহিক হাট বাজার ছিল। পাবিয়াছড়া বাজারে এদিন সকালে এসে দেখতে পায় তাদের দোকান থেকে প্রায় ভরি সোনা, কেজি রূপোর অলংকার নিয়ে যায় বলে অভিযোগ।

 একইসঙ্গে, পাশের পান দোকান থেকেও আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার জিনিসপএ নিয়ে গেছে বলে জানিয়েছেন সেই দোকানের মালিক বিদ্যুৎ দেবনাথ।অভিযোগ, চোরেরা দোকানের সিসিটিভি ক্যামেরার অভিমুখ ঘুরিয়ে চুরি করছে এবং সিসি ক্যামেরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনা এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয় ব্যবসায়ীরা। পুলিশের নিয়মিত টহলদারি না থাকায় চুরির ঘটনা বাড়ছে বলে মনে করছে তারা। এলাকাবাসী সরব হয়ে দাবি তুলেছে নিরাপত্তার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha