স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুলাই : সম্প্রতি চাকরির নিয়োগ প্রক্রিয়া পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্যে। গত ১ ফেব্রুয়ারি রাজ্যে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা সম্পূর্ণ হয়। গত ১৫ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ১৭ জুলাই চাকুরী প্রত্যাশীরা জানতে পারে তাদের পরীক্ষার প্রশ্নপত্র ৩১ জানুয়ারি ফাঁস হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। তারপরই বিষয়টি নিয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নে কমিউনিটি হেলথ অফিসার পদের চাকরি প্রত্যাশীরা। জাতীয় স্বাস্থ্য মিশন থেকে কন্ট্রাকচুয়াল ১২৬ টি পদে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। বেকার কর্ম প্রার্থীরা অভিযোগ তুলছেন পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এর সুনির্দিষ্ট তথ্য তারা। পরীক্ষার প্রকাশিত ফলাফলেও কিছু সংশয় স্পষ্ট হয়ে উঠেছে। এই কারণে
তারা ডেপুটেশন দিয়েছে। মূলত এই বিষয়টি নিয়েই বুধবার বামপন্থী ছাত্র যুব সংগঠন রাজ্যের স্বাস্থ্য সচিবের কাছে ডেপুটেশন দিতে চায়। কিন্তু সচিব একাধিক বৈঠকে ব্যস্ত থাকায় প্রতিনিধিরা তাদের স্মারকলিপি তুলে দেয় রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার হাতে। ডি ওয়াই এফ আই -এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, এর আগেও বিভিন্ন সময়ে সফেদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। মানুষ অনৈতিক ভাবে কাজকর্ম করার অভিযোগ ও তুলেছেন সফেদের বিরুদ্ধে।
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের নিয়োগের দায়িত্ব সফেদের হাতে। তারা বিভিন্ন সময়ে প্রশ্নপত্র তৈরি করছেন। যা তাদের এক্তিয়ারভুক্ত নয়। রাজ্য সরকারের সুযোগকে কাজে লাগিয়ে সফেদ রাজ্যের সাধারণ মানুষকে বঞ্চিত করছে এবং অনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়ছে। তাদের দাবি স্পষ্ট এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। এর সুষ্ঠু তদন্ত হতে হবে এবং সফেদের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ সামনে এসেছে তা তদন্ত চলছে কিনা জানা নেই। তবে এই গুরুতর অভিযোগ নিয়ে বেকার যুবক-যুবতীদের সঙ্গে ময়দানে সড়ক হয়েছে বিরোধী রাজনৈতিক দলের যুব সংগঠন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান