স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ২৬ জুলাই : রবিবার তীর্থমুখের
ঝর্ণায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক। ছেলের মৃত্যুর খবর পেয়ে মায়ের বুক
ফাটা আত্মনার্দ লক্ষ করল এলাকাবাসী। মৃত যুবকের নাম দোলন চাকমা। বয়স ২৬। তার বাড়ি
নতুন বাজার থানাধীন লাম্প্রা বাজার ঠান্ডা চন্দ্র উচয় পাড়ায়।
ঘটনার বিবরণে
জানা যায়, স্নান করতে গিয়ে ডুম্বুর জলাশয়ে তলিয়ে যায়। তারপর বিষয়টি নজরে আসে
এলাকাবাসীর। সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের এবং স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ
সন্ধানে নামে। দীর্ঘক্ষণ চেষ্টার পর মৃতদেহ উদ্ধার হয়। তারপর মৃতদেহ ময়না তদন্তের
জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান