Monday, August 17, 2026
বাড়ি রাজ্য জঙ্গল থেকে উদ্ধার পচা গলা যুবক

জঙ্গল থেকে উদ্ধার পচা গলা যুবক

জঙ্গল থেকে উদ্ধার পচা গলা যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জুলাই : গভীর জঙ্গল থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক যুবক। ঘটনা সোনামুড়া থানা এলাকার ময়নামা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক জঙ্গল থেকে। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার মানুষ জঙ্গলে যুবকটিকে পড়ে থাকতে দেখে খবর দেয় সোনামুড়া দমকল কর্মীদের।

 দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে, বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে সে। তবে চিকিৎসকদের কাছ থেকে জানা যায় দীর্ঘদিন যাবত খাওয়া-দাওয়া না হওয়ার কারণে এবং জঙ্গলে পড়ে থাকার ফলে তার শরীরের কিছু অংশে পোকার সংক্রমণ ঘটেছে‌। এর পাশাপাশি শরীরে কোন ক্ষত জায়গা থেকে পচন ধরে গেছে বলে ধারণা করছে চিকিৎসক মহল। বর্তমানে চিকিৎসা চলছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha