Friday, August 14, 2026
বাড়ি রাজ্য মনোশ্রীর বাড়িতে গেলেন জিতেন্দ্র চৌধুরী

মনোশ্রীর বাড়িতে গেলেন জিতেন্দ্র চৌধুরী

মনোশ্রীর বাড়িতে গেলেন জিতেন্দ্র চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুলাই : সকলের সহযোগিতায় সুস্থ হয়ে উঠবে মনোশ্রী। মঙ্গলবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জটিল রোগে আক্রান্ত মনোশ্রীর বাড়িতে গিয়ে এই কথা বলেন। এইদিন জিতেন্দ্র চৌধুরী সহ এক ঝাক সিপিআইএম নেতৃত্ব মনোশ্রীর বাড়িতে যান।

তারা কথা বলেন মনোশ্রীর মা-বাবার সাথে। মনোশ্রীর বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জিতেন্দ্র চৌধুরী ব্যক্তিগত ভাবে মনোশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যও করেন এইদিন। পাশাপাশি অন্যান্য সিপিআইএম নেতৃত্বরাও ব্যক্তিগত ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha