Friday, August 14, 2026
বাড়ি রাজ্য শাশুড়ির বিরুদ্ধে জামাতা খুনের অভিযোগ, মায়ের বিচার চাইলেন গৃহবধু

শাশুড়ির বিরুদ্ধে জামাতা খুনের অভিযোগ, মায়ের বিচার চাইলেন গৃহবধু

শাশুড়ির বিরুদ্ধে জামাতা খুনের অভিযোগ, মায়ের বিচার চাইলেন গৃহবধু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুলাই : স্বামীকে খুন করার অভিযোগ করলেন নিজ মায়ের বিরুদ্ধে এক গৃহবধূ। মৃত যুবকের নাম রাজীব মিয়া। ঘটনা চোরাইবাড়িতে। গৃহবধূ জানান তার বাপের বাড়ি চুরাইবাড়িতে। তার মার কাছ থেকে ১৫০০ টাকা ধার নিয়েছিল তার স্বামী রাজিব মিয়া। এই লেনদেনের জন্য তার মা জামাতাকে খুন করেছে।

 ঘটনার দিন তাকে ঘরে আটকে রেখে তার মা মল্লিকা বেগম এবং সুলতান বেগম সহ বাপের বাড়ি অন্যান্য লোকজনেরা মিলে তার স্বামীকে কুপিয়ে হত্যা করে রেললাইনে নিয়ে ফেলে আসে। ঘটনার পরের দিন ৮ জুন রেল লাইন থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহ মর্গে পাঠায়। তারপর ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়। এই ঘটনার পর চুরাইবাড়ি থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা রাখছে না।

শেষ পর্যন্ত মায়ের ভয়ে গৃহবধূ পালিয়ে বিশ্রামগঞ্জ শ্বশুরবাড়িতে চলে এসে শ্বশুর-শাশুড়ির কাছে আশ্রয় নেয়। গৃহবধূর সাড়ে তিন বছরের শিশু পুত্র এবং পাঁচ বছরের শিশুকন্যা রয়েছে। পাঁচ বছরে শিশুকন্যাটি পর্যন্ত সংবাদ মাধ্যমের ক্যামেরায় দাবি করেছে তার সামনে দিদা খুন করেছে বাবাকে। দা দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করেছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের শাস্তি দাবি করলেন অসহায় গৃহবধূ এবং তার শিশু কন্যা সহ মা বাবা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha