Friday, August 14, 2026
বাড়ি রাজ্য মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুলাই : বৃহস্পতিবার আগরতলার টাউন হলে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে মাদকাসক্তি প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে অবগত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। তার মধ্যে রয়েছে বিতর্ক সভা। পাশাপাশি স্লোগান প্রতিযোগিতা, পোস্টার প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন সরকার কাজ করছে বলেই রাজ্যের বিভিন্ন স্থানে নেশা সামগ্রী ধরা পড়ছে। সরকার রাজ্যে বাল্য বিবাহ নির্মূল করতে চাইছে। রাজ্যে বর্তমানে বাল্য বিবাহের হার ক্রমশ হ্রাস পাচ্ছে। সরকার কাজ করছে বলেই এইটা সম্ভব হয়েছে। রাজ্য পুলিশ বিগত কয়েক বছরে মাদক মাফিয়াদের কোমর ভেঙ্গে দিয়েছে। ২০২৫ সালে আরক্ষা প্রশাসন প্রায় ১৬০০ কোটি টাকার মাদক দ্রব্য আটক করেছে। এনডিপিএস এক্টে বিগত ৩ বছরে ১ হাজারেরও অধিক মামলা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha