Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন ডি ওয়াই এফ আই -র ডেপুটেশন

স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন ডি ওয়াই এফ আই -র ডেপুটেশন

স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন ডি ওয়াই এফ আই -র ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুলাই : ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। বুধবার গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজধানীর গুর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে স্বাস্থ্য অধিকর্তার হাতে ৭ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয়।

প্রতিনিধি দলের ছিলেন গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। এইদিন স্বাস্থ্য অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদানের পর সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ত্রিপুরা রাজ্যের হাপানিয়া এলাকার এক শিশু দুরারোগ্য রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। তাই এই শিশুর চিকিৎসার দায়িত্ব যেন রাজ্যসরকার নেয় তার দাবি জানানো হয়েছে স্বাস্থ্য অধিকর্তার নিকট। জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সঙ্কটের বিষয়ে স্বাস্থ্য অধিকর্তাকে অবগত করা হয়েছে। সমগ্র রাজ্যে শান্তিপূর্ণ ভাবে যেন রক্তদান শিবির করা যায় তার দাবি জানানো হয়েছে স্বাস্থ্য অধিকর্তার নিকট।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha