Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য বিশেষ লোক আদালতে সমস্যার সমাধান  হল না সর্ব শিক্ষার শিক্ষক কর্মচারীদের

বিশেষ লোক আদালতে সমস্যার সমাধান  হল না সর্ব শিক্ষার শিক্ষক কর্মচারীদের

বিশেষ লোক আদালতে সমস্যার সমাধান  হল না সর্ব শিক্ষার শিক্ষক কর্মচারীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুন :বিশেষ লোক আদালত সমস্যা সমাধান সমারোহে সর্ব শিক্ষার শিক্ষক কর্মচারীদের সমস্যার সমাধান হল না। ত্রিপুরা এসএসএ টিচার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সজল দেব জানান সর্ব শিক্ষার শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরন ইস্যুতে দুই দুই বার হাইকোর্টে পরাজিত হয়েছে রাজ্য সরকার। হাইকোর্ট সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরনের পক্ষে রায় দেয়। রাজ্য সরকার হাইকোর্টের রায় না মেনে সুপ্রিমকোর্টে এসএলপি করে। সুপ্রিমকোর্টে সেই মামলাটি চলছে।

সুপ্রিমকোর্টের নির্দেশে বিশেষ লোক আদালত সমস্যা সমাধান সমারোহের আয়োজন করা হয় এইদিন। এই সমস্যা সমাধান সমারোহে তারা উপস্থিত হয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু সমস্যা সমাধান সমারোহে রাজ্য সরকারের পক্ষে যে সকল আধিকারিকরা উপস্থিত হয়েছেন তারা স্পষ্ট জানিয়ে দেন তারা এসেছেন ঠিক কিন্তু তারা কোন কিছু করতে পারবে না। সজল দেব জানান তাদের আশা ছিল রাজ্য সরকার যেহেতু দুইবার হাইকোর্টে পরাজিত হয়েছে, তাতে হয়তো তাদের বোধদয় হয়েছে। কিন্তু রাজ্য সরকারের আধিকারিকদের বক্তব্যে এইদিন তারা হতাশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha