Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য আগরতলা শহরের বন্ধ জিবি হাসপাতালের একাধিক চিকিৎসকের চেম্বার, ভিড় বাড়ছে জিবি হাসপাতালে

আগরতলা শহরের বন্ধ জিবি হাসপাতালের একাধিক চিকিৎসকের চেম্বার, ভিড় বাড়ছে জিবি হাসপাতালে

আগরতলা শহরের বন্ধ জিবি হাসপাতালের একাধিক চিকিৎসকের চেম্বার, ভিড় বাড়ছে জিবি হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুন :রবিবার থেকে আগরতলা শহরে বন্ধ জিবি হাসপাতালে একাধিক চিকিৎসকের প্রাইভেট চেম্বার। কোনরকম অগ্রিম ঘোষণা ছাড়াই চেম্বার বন্ধ করে রাখছেন চিকিৎসকরা। ফলে রোগীর ভিড় বাড়ছে জিবি হাসপাতালে। আর হাসপাতালে গিয়ে থিকথিকে ভিড়ে অসুস্থ বহু রোগী। অভিযোগ, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের স্ত্রী রোগ বিভাগে হয়রানির শিকার রোগীরা। জিবি হাসপাতালের স্ত্রী রোগ বিভাগে নেই পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক। মঙ্গলবার স্ত্রী রোগ বিভাগে সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ধরা পড়ে রোগীদের উপচে পড়া ভিড়।

সকাল ৯ টা থেকে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরও দেখাতে পারছেন না চিকিৎসক। হাসফাঁস গরমে অসুস্থ হয়ে পড়ছে রোগীরা। গর্ভবতী মহিলাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এই গরমের মধ্যে। দূর দুরান্ত থেকে আগত রোগীরা এক প্রকাশ ক্ষোভ প্রকাশ করেন। কারন যে জায়গায় রোগীরা লাইনে ঘণ্টার পর ঘণ্টা ধরে দাড়িয়ে আছে, সেখানে নেই পর্যাপ্ত বৈদ্যুতিন পাখা। এক মহিলা জানান তিনি রোগী নিয়ে এসেছেন স্ত্রী রোগ বিভাগে। সকাল সাড়ে ৯ টা থেকে লাইনে দাড়িয়ে আছেন। কিন্তু সামনের দিকে আর এগিয়ে যেতে পারছেন না। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা লাইনে দাড়িয়ে রয়েছেন।

কিন্তু এই ধরনের অবস্থা ইতিপূর্বে দেখেন নি। কোন সময় ডাক্তার দেখাতে পারবেন তাও বলতে পারছেন না। এদিকে গত রবিবার থেকে আগরতলা শহরের বেশ কিছু চিকিৎসক রোগী দেখা বন্ধ রেখেছেন। আনুষ্ঠানিকভাবে এর কোন ঘোষণা সামনে না আসলেও লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন চেম্বারের সাইনবোর্ড থাকলেও, রোগী দেখা বন্ধ রয়েছে। গুঞ্জন শুরু হয়েছে সরকার জিবি ও এজিএমসি-র চিকিৎসক ও ফেকাল্টিদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার ফলেই কি প্রভাব পড়ল জিবি হাসপাতালের স্ত্রী রোগ বিভাগে ?

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha