Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য জগন্নাথ জিও মন্দিরে স্নান যাত্রা অনুষ্ঠিত হয়

জগন্নাথ জিও মন্দিরে স্নান যাত্রা অনুষ্ঠিত হয়

জগন্নাথ জিও মন্দিরে স্নান যাত্রা অনুষ্ঠিত হয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুন : জগন্নাথ দেবের আবির্ভাব তিথি উপলক্ষে সোমবার রাজধানীর জগন্নাথ জিও মন্দিরে স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। এইদিন মন্দিরে জগন্নাথ দেবের পূজার্চ্চনা করা হয়। বিভিন্ন পরম্পরা অনুযায়ী শাস্ত্রে লেখা রিতি মেনে জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব শুরু হয়।

দিনটিকে অত্যন্ত শুভ দিন বলে মনে করে হিন্দু শাস্ত্রের মানুষ। জৈষ্ঠ পূর্ণিমা বিশেষ করে এইতিথিতে জগ্ননাথ দেবের স্নানযাত্রা করা হয়। জগন্নাথ জিও মন্দিরের এইদিন ভক্তদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। জৈষ্ঠ্য পূর্ণিমা তিথি ধরে নেওয়া হয় জগন্নাথ দেবের জন্মতিথি। আর এইদিনটি প্রতিবছর জগন্নাথ দেবের বিশেষ স্নানপর্ব পালিত হয়। স্নান যাত্রার পর জগ্ননাথ দেব গৃহবন্দি থাকবেন। রথযাত্রা পর্যন্ত জগন্নাথ দেব বিশ্রাম নেন। রথ যাত্রার দিন আত্মপ্রকাশ করেন জগন্নাথ দেব। রাজ বেশে এইদিন ভক্তদের সামনে আসেন তিনি। জগন্নাথ দেবের স্নান যাত্রার বিষয়ে বিস্তারিত জানান রাজধানীর জগন্নাথ জিও মন্দিরের ভক্তি কমল মহারাজ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha