Friday, August 14, 2026
বাড়ি রাজ্য শিক্ষিকার বদলি রদ করতে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিল ছাত্র ছাত্রীরা

শিক্ষিকার বদলি রদ করতে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিল ছাত্র ছাত্রীরা

শিক্ষিকার বদলি রদ করতে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিল ছাত্র ছাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুন : শিক্ষিকার বদলি রদ করতে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা। জানা যায়, ইংরেজি বিষয় শিক্ষিকা তানিয়া সাহার বদলিকে ঘিরে ক্ষুব্দ বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিন বিদ্যালয়ের মূল ফটকের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে সকাল সাড়ে দশটা থেকে।

তাদের দাবি ইংরেজি বিষয়ক শিক্ষিকা তানিয়া সাহাকে বদলি করা যাবে না। কারণ বিদ্যালয়ে বিষয়কেন্দ্রিক শিক্ষকের আভাব। এরমধ্যে শিক্ষিকাকে বদলি করে দিলে পঠন-পাঠন আরো বেশি লাটে উঠবে। বিশেষ করে আগামী বছর যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের সমস্যা বাড়বে বলে মনে করছে ছাত্র-ছাত্রীরা। তারা আরো জানায় যদি আজকের মধ্যে বদলির নির্দেশ প্রত্যাহার করা না হয় তাহলে ছাত্রছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবে বলে জানায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha