Friday, August 14, 2026
বাড়ি রাজ্য পোস্ট অফিস থেকে সময়মতো পরিষেবা না দেওয়ার অভিযোগ

পোস্ট অফিস থেকে সময়মতো পরিষেবা না দেওয়ার অভিযোগ

পোস্ট অফিস থেকে সময়মতো পরিষেবা না দেওয়ার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুন : সাব্রুম মহকুমার অন্তর্গত সাতচাঁদ ইন্ডিয়ান পোস্ট অফিসে দীর্ঘদিন ধরে সময়মতো অফিস না খোলার অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রাহকরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, নির্ধারিত সময়ে পোস্ট অফিস খোলা হয় না।

 আবার অনেক সময় অফিসের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয়।গ্রাহকদের অভিযোগ, পোস্ট অফিসের কর্মীরা নিজেদের ইচ্ছামতো অফিস পরিচালনা করছেন। ফলে ডাকঘরের বিভিন্ন পরিষেবা নিতে এসে সাধারণ মানুষকে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। বিশেষ করে বয়স্ক মানুষ, পেনশনভোগী এবং বিভিন্ন সরকারি পরিষেবার জন্য ডাকঘরের ওপর নির্ভরশীল গ্রাহকদের দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে পোস্ট অফিস নির্ধারিত সময় মেনে পরিচালিত হয় এবং সাধারণ মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha