Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য জাতীয় টিকাকরণ দিবস ২০২৬-এর উদ্বোধন

জাতীয় টিকাকরণ দিবস ২০২৬-এর উদ্বোধন

জাতীয় টিকাকরণ দিবস ২০২৬-এর উদ্বোধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুন : রবিবার জাতীয় টিকাকরণ দিবস ২০২৬-এর রাজ্যস্তরীয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় পশ্চিম ভুবনবন ইউ পি এস সি -তে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা দেবশ্রী দেববর্মা। তিনি বলেন, পালস পোলিও টিকাকরন শুরু হয় ১৯৯৫ সালে। ২০২৪ সালের ভারত পোলিও মুক্ত দেশ হিসাবে স্বীকৃতি পায়। তবে এখনো কিছু কিছু দেশে পোলিও ভাইরাস রয়েছে। তাই লক্ষ্য রাখতে হবে ভারতে নতুন করে একটি শিশুও যেন পোলিও রোগে আক্রান্ত না হয়।

 পোলিও ভাইরাস শিশুর নার্ভাস সিস্টেমকে দুর্বল করে দেয়। এমনকি শিশুর মৃত্যুও হতে পারে। এদিকে মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তিন দিনব্যাপী কর্মসূচি চলবে। মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে তার মধ্যে ৫৮ টি জায়গায় পোলিও ও টিকাকরণ দেওয়া হবে। বিভিন্ন জায়গা থেকে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সব শিশুদের টিকাকরণ ও পোলিও দেওয়া হবে। যদি কোন শিশু না আসতে পারে তাহলে তাদেরকে বাড়িতে গিয়েও টিকাকরন ও পোলিও দেওয়া হবে। এদিন টিকাকরনে উপস্থিত ছিলেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। তিনি বলেন, এলাকায় মধ্যে ২১ হাজার ৩৩২টি বাড়ির মধ্যে ৮৫০০ টি শিশুর মধ্যে টিকাকরণ ও পোলিও দেওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha