Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎ মাশুল বিদ্যুৎ প্রতিবাদে আন্দোলনে নামল সিপিআইএম

বিদ্যুৎ মাশুল বিদ্যুৎ প্রতিবাদে আন্দোলনে নামল সিপিআইএম

বিদ্যুৎ মাশুল বিদ্যুৎ প্রতিবাদে আন্দোলনে নামল সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুন : বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং অতিরিক্ত চার্জের প্রতিবাদে রবিবার মনুবনকুলে সিপিআইএম-এর বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এদিন সকালে নতুন বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ মনু বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী।

  তিনি বলেন, ত্রিপুরা থেকে পালিয়ে যাওয়া ফিডকো সংস্থা ১৫২ কোটি টাকা নিয়ে গেলেও সেই আর্থিক বোঝা আজ বিদ্যুৎ গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, ত্রিপুরার মাটির নিচে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। তাই বাইরে থেকে জ্বালানি আমদানির প্রয়োজন না থাকলেও কেন বিদ্যুতের মাসুল ও বিভিন্ন চার্জ বাড়ানো হচ্ছে, সেই প্রশ্ন তিনি তোলে ধরেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে সিপিআইএম।কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha