Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালানোর ঘটনায় গ্রেফতার চার

অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালানোর ঘটনায় গ্রেফতার চার

অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালানোর ঘটনায় গ্রেফতার চার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জুন : আমতলি থানার অন্তর্গত কাঠালতলি সমীর দাসের হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের বাড়ি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার চার জন। ধৃতরা হলেন হলেন রাজু লস্কর, বাড়ি রানিখামার, প্রবন দাস, বাড়ি কাঠালতলী বাজার এলাকায়,সজল দাস বাড়ি রানীখামার ও লক্ষণ মালাকার, বাড়ি মধুবন কাঠালতলি এলাকায়। ধৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে পুলিস।

পশ্চিম জেলার পুলিস সুপার নমিত পাঠক জানান কাঁঠালতলি সমীর দাস হত্যার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ি ঘরে ভাংচুর অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনার তদন্তে নেমে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে বাকিদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha