Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য গাছ ভেঙে পড়ল জওয়ানের ঘরে

গাছ ভেঙে পড়ল জওয়ানের ঘরে

গাছ ভেঙে পড়ল জওয়ানের ঘরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জুন : বিশালাকার গাছ ভেঙে পড়ে ত্রিপুরা পুলিশের এসপিও জওয়ান অর্জুন দাসের বসতঘর ক্ষতিগ্রস্ত। ঘটনা বুধবার রাত প্রায় সাড়ে দশটার নাগাদ তেলিয়ামুড়া গামাইবাড়ি এলাকায়। অল্পেতে প্রাণে বেঁচে যায় জওয়ানের স্ত্রী। মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয়ে যায় বসতঘরের একাংশ।

আতঙ্কে ছুটে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে অবিলম্বে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা বিভাগে খবর দেওয়া হলেও, প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মাত্র একজন স্বেচ্ছা সেবককে ঘটনাস্থলে পাঠানো হয়। তারপর তারা গাছ কেটে পরিষ্কারের কাজে হাত লাগায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha