Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ৭৩তম পুণ্য বলিদান দিবস

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ৭৩তম পুণ্য বলিদান দিবস

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ৭৩তম পুণ্য বলিদান দিবস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ জুন : ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ৭৩তম পুণ্য বলিদান দিবস উপলক্ষে মঙ্গলবার প্রদেশ বিজেপি-র পক্ষ থেকে প্রদেশ বিজেপি কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।

 উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, ভারতীয় জনতা পার্টির উত্তর-পূর্বাঞ্চল সমন্বয়ক ডাঃ সম্বিৎ পাত্র, ত্রিপুরা ও আসাম প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, প্রদেশ প্রভারী ডঃ রাজদ্বীপ মহোদয় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মুখ্যমন্ত্রী বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী জাতীয় ঐক্য, অখণ্ডতা ও দেশপ্রেমের প্রতীক। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী আত্মত্যাগ, আদর্শ ও অবদান চিরকাল দেশবাসীকে অনুপ্রাণিত করবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha