স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুন: যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রাজধানীর রঞ্জিত নগর কাটাখাল সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম শুভজিৎ পাল। পেশায় টাইলস মিস্ত্রী। বয়স ২৩। শনিবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল সে। রবিবার তার মৃতদেহ উদ্ধার হয় কাটাখালের পাশ থেকে।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিশ। এদিকে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক টিম। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত ব্যক্তির ভাই জানান, ধারণা হচ্ছে কেউ খুন করে তার ভাইকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে। নাহলে এভাবে মৃত্যু হতে পারে না। শনিবার সকাল বেলা বাড়ি থেকে বের হয়েছিল। তারপর আর বাড়ি ফিরেনি। তাদের বাড়ি চান্দিনা মুড়া এলাকায়। এখন দেখার বিষয় ময়না তদন্তে রিপোর্টে কি বের হয়ে আসে। খুন বলেই প্রাথমিক ধারণা পরিবারের। এবং সন্দেহের দানা বাধছে শুভজিৎ -এর বন্ধুদের উপর।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান