স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুন: রাবার চুরি করে বিক্রি করতে গিয়ে গণধোলাই খেল চোর। স্থানীয়রা অভিযুক্ত চোরকে খুঁটির সঙ্গে বেঁধে মাথা ন্যাড়া করে দেয়। ঘটনা শান্তিরবাজার মহকুমা বগাফা পূর্ব পাড়া এলাকায়। অভিযুক্ত চোর অমরপুর পাহাড়পুর এলাকার বাসিন্দা সৌমিত্র রিয়াং।
অভিযোগ রবিবার দুপুর দুইটার নাগাদ শান্তিরবাজার মহকুমার বগাফা রোড স্থিত পূর্বপাড়া এলাকার একটি দোকান থেকে রাবার চুরি করে অন্যত্র বিক্রি করার সময় এক অটো চালকের সন্দেহ হয়। তার তৎপরতায় ধরা আটক করা হয় অভিযুক্ত চোরকে, এদিকে চোরকে উত্তম মধ্যম দেয় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এবং মাথা ন্যাড়া করে খুঁটিতে বেঁধে রাখে। খবর দেওয়ায় শান্তির বাজার থানার পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। আহত চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান