Friday, August 14, 2026
বাড়ি রাজ্য গাঁজা ও আগ্নেয়াস্ত্র সহ আটক এক ব্যক্তি

গাঁজা ও আগ্নেয়াস্ত্র সহ আটক এক ব্যক্তি

গাঁজা ও আগ্নেয়াস্ত্র সহ আটক এক ব্যক্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুন : নেশা কারবারীদের অস্ত্রের ঝলকানিতে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। হাতে হাতে পৌঁছে গেছে আগ্নেয়াস্ত্র। এবার এস.টি.এফ, সি.আর.পি.এফ ও পুলিশের যৌথ অভিযানে মোহনপুরের মনতলা এলাকা থেকে গাঁজা ও আগ্নেয়াস্ত্র সহ আটক এক ব্যক্তি। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এস.টি.এফ, সি.আর.পি.এফ ও পুলিশ যৌথ ভাবে শুক্রবার গভীর রাতে সিধাই থানার অন্তর্গত মনতলা এলাকার এক বাড়িতে তল্লাসি অভিযান চালায়।

এই তল্লাসি অভিযানে উদ্ধার হয় ড্রামভর্তি বিপুল পরিমাণ শুকনো গাঁজা, তাজা কার্তুজ এবং একটি পিস্তল। আটক করা হয় ঐ বাড়িতে থাকা এক ব্যক্তিকে। তল্লাসি অভিযান শেষে উদ্ধার হওয়া ড্রাম ভর্তি গাজা, কার্তুজ ও পিস্তলটি আগরতলায় নিয়ে আসা হয়। ধৃত ব্যক্তিকে নিয়ে আসা হয় এনসিসি থানায়। মোহনপুর মহকুমার পুলিশ আধিকারিক আশীষ দাসগুপ্ত জানান উদ্ধার হওয়া শুকনো গাঁজার পরিমাণ ৪১ কেজি। তবে ঘটনার তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির নাম বা পরিচয় জানাতে অস্বীকার করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha