Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য কাউন্সিলরের কাছে গিয়ে সামাজিক ভাতা মিলছে না, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি করলেন বৃদ্ধা

কাউন্সিলরের কাছে গিয়ে সামাজিক ভাতা মিলছে না, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি করলেন বৃদ্ধা

কাউন্সিলরের কাছে গিয়ে সামাজিক ভাতা মিলছে না, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি করলেন বৃদ্ধা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুন : ডাবল ইঞ্জিনের সরকারে আমলে যেন মানুষের অভিযোগের অন্ত নেই। ভাতা না পেয়ে কর্পোরেটরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বৃদ্ধা।কাউন্সিলরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তার। ঘটনা আগরতলা পুর নিগমের ১ নং ওয়ার্ডের অন্তর্গত লঙ্কামুড়া এলাকায়। এলাকার স্বামী হারা অসহায় বৃদ্ধা আশু সরকার। অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে রয়েছে বৃদ্ধা।

 ভাত খাবার থেকে শুরু করে ঔষধ পত্র অনেক কষ্ট করে সংগ্রহ করতে হচ্ছে তার। তার ছেলেও অসুস্থ। এ হেন অবস্থায় বৃদ্ধা আশু সরকার তার এলাকার কাউন্সিলর মিত্রা মজুমদারের কাছে বেশ কয়েকবার ভাতার জন্য গিয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে।

জানিয়ে দেন তিনি ভাতা পাবেন না। বহু অনুরোধ করে পর্যন্ত কাগজে স্বাক্ষর নিতে পারলেন না। এমনটাই অভিযোগ সংবাদ মাধ্যমে করেছেন বৃদ্ধা আশু সরকার। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সামাজিক ভাতার দাবি করেন। তিনি বলেন ২০০০ টাকা সামাজিক ভাতা পেলে তিনি বাঁচতে পারবেন। নাহলে অভাবের তাড়নায় মৃত্যুর ছাড়া আর কোন রাস্তা খোলা নেই বৃদ্ধার কাছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha