Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য মাটি ধ্বসে পড়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে

মাটি ধ্বসে পড়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে

মাটি ধ্বসে পড়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুন :  জনগণের পয়সার কোন মায়া নেই। বাঁকা পথে কামাই আর ভোগবিলাস সুশাসন জামানায় মাথাচাড়া দিয়ে উঠেছে। উন্নয়নের নামে রাজ্যের মধ্যে চলছে নিম্নমানের কাজের ছড়াছড়ি। এরই সাক্ষী হল আগরতলা-সিমনা সড়কের ব্রহ্মকুণ্ড ব্রিজ। ধ্বসে পড়ছে মাটি। এপ্রোচ দেওয়াল এবং মাটি ধসে এই বিপদজনক পরিস্থিতি ব্রিজের। যেকোনো সময়ই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

শীত ঘুমে রয়েছে পূর্ত দপ্তর। ঘটনা আগরতলা- সিমনা সড়কের ব্রহ্মকুণ্ড শিববাড়ি সংলগ্ন পাকা ব্রিজে। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় উন্নয়নের নামে নিম্নমানের কাজ চলছে। যথেষ্ট পরিকল্পনার অভাব রয়েছে সরকারি কাজকর্মে। জল নিষ্কাশনের কোনরকম ব্যবস্থা না রেখেই করা হয়েছিল উন্নয়নমূলক কাজ। যার কারণে মাটি ভেঙ্গে পড়ছে। গত কয়েকদিনের বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে বর্ষার মরশুমে রাস্তাটির বেহাল অবস্থা হবে বলে মনে করছে সাধারণ নাগরিক।

এ ধরনের নিম্নমানের কাজের অভিযোগ দিকে দিকেই উঠছে সুশাসন জানায়। সরকার জনগণের সামনে উন্নয়নের ঢাক ঢোল বাজালেও উন্নয়ন কি হচ্ছে তার বাস্তব সাক্ষী ঠিকই হচ্ছে। এ ধরনের কাজকর্ম শুধুমাত্র জনগণের পয়সা আদ্ধশ্রাদ্ধ করা ছাড়া আর কিছু নয়। এমনটাই গুঞ্জন এলাকার মধ্যে মানুষের মুখে মুখে তৈরি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha