Friday, August 14, 2026
বাড়ি রাজ্য সোনামুড়াতেও তেজী হলো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের আন্দোলন

সোনামুড়াতেও তেজী হলো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের আন্দোলন

সোনামুড়াতেও তেজী হলো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের আন্দোলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুন : সোনামুড়াতেও তেজী হলো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের আন্দোলন। চাকুরির নিয়মিতকরণ করা, সম কাজে সম বেতন প্রদান করা, অবসরের সাথে গ্র্যাচুুইটি প্রদান করা, নিয়মিত পেনশনের সুবিধা চালু করা সহ সাত দফা দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে সিডিপিও -এর মারফত ডেপুটেশন প্রদান করল সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। তাদের দাবি সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত রায় ঘোষণা করেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের চাকরির শেষে উপযুক্ত গ্রাচুইটি এবং পেনশন প্রদান করতে হবে।

পাশাপাশি গত নভেম্বর ২০২৩ তারিখে ত্রিপুরা হাইকোর্ট ও নির্দেশ দিয়েছে যারা অবসরে গেছেন তাদের গ্র্যাচুুইটি যেন অবিলম্বে প্রদান করা হয়। কিন্তু এই নির্দেশগুলি গুরুত্ব দিচ্ছে না সরকার। তাই উল্লেখিত বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা ডেপুটেশনে মিলিত হয় বলে জানান এক অঙ্গনওয়াড়ি কর্মী। তারা আরো জানান অবিলম্বে তাদের দাবি গুলি পূরণ করা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha