Friday, August 14, 2026
বাড়ি জাতীয় তেলঙ্গানা প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

তেলঙ্গানা প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

তেলঙ্গানা প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে তেলঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই রাজ্যের একটি গৌরবময় ইতিহাস এবং চমৎকার সংস্কৃতি রয়েছে। তেলঙ্গানার সার্বিক উন্নয়নে কেন্দ্র সরকার পূর্ণ সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে লিখেছেন, ''তেলঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তেলঙ্গানার জনগণকে আমার অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা। তেলঙ্গানার মানুষ তাঁদের সৃজনশীলতা এবং ব্যবসায়িক দূরদর্শিতার জন্য সুপরিচিত। এই রাজ্যের একটি মহান ইতিহাস এবং একটি গৌরবময় সংস্কৃতি রয়েছে, যা সাহস, দৃঢ় সংকল্প এবং সংগ্রামের ভাবনার প্রতীক।''

তিনি আরও লিখেছেন, ''একটি উন্নত ভারতের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে তেলঙ্গানার উন্নয়ন যজ্ঞে কেন্দ্র সরকার পূর্ণ সহযোগিতা দিতে অঙ্গীকারবদ্ধ। আমি তেলঙ্গানা রাজ্যের সমস্ত মানুষের সুস্বাস্থ্য, সুখ এবং সাফল্য কামনা করি।''

অন্য একটি বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ''তেলঙ্গানার মানুষ তাঁদের নতুন কিছু করার ক্ষমতা এবং কর্মোদ্যোগী মনোভাবের জন্য পরিচিত। এই রাজ্য তার চমৎকার সংস্কৃতি ও ইতিহাসের জন্য খ্যাত... যা সাহস ও দৃঢ় সংকল্পে ভরা। আমি রাজ্যের মানুষের সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য প্রার্থনা করছি।''

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha