Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য সিভিল ডিফেন্সের উদ্যোগে মক ড্রিল

সিভিল ডিফেন্সের উদ্যোগে মক ড্রিল

সিভিল ডিফেন্সের উদ্যোগে মক ড্রিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মে : কাজের নামে ঠনঠন সিভিল ডিফেন্সের। প্রচারের আলোতে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। অথচ কোন জায়গায় কোন ঘটনা সংগঠিত হলে উদ্ধার করতে গিয়ে ব্যর্থতার পরিচয় ছাড়া আর কোন কিছুই দিতে পারে না বলে গুঞ্জন সাধারণ মানুষের মধ্যে।

আমবাসা ডুলুবাড়ি এলাকায় দুর্ঘটনার পর এক গাড়ি চালককে উদ্ধার করতে দেড় ঘন্টার সময় লেগেছে বুধবার। শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ে শুক্রবার আয়োজিত হলো সিভিল ডিফেন্সের উদ্যোগে মক ড্রিল।

এয়ার রেইড বা ব্ল্যাকআউট পরিস্থিতির মতো জরুরি অবস্থায় সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।মক ড্রিল প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন সিভিল ডিফেন্সের নোডাল অফিসার কাকলি সাহা। তিনি জানান, যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতিতে যদি যখনও 'এয়ার স্ট্রাইক' বা আকাশপথে আক্রমণের মতো পরিস্থিতির সৃষ্টি হয়, তখন সিভিল ডিফেন্স কীভাবে কাজ করবে এবং সাধারণ মানুষই বা কীভাবে সাড়া দেবে, মূলত সেই সচেতনতা তৈরির উদ্দেশ্যেই এই মক ড্রিল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha