Monday, August 17, 2026
বাড়ি রাজ্য রাস্তা অবরোধ করে বিদ্যুৎ সংস্কারের দাবি গ্রামবাসীর

রাস্তা অবরোধ করে বিদ্যুৎ সংস্কারের দাবি গ্রামবাসীর

রাস্তা অবরোধ করে বিদ্যুৎ সংস্কারের দাবি গ্রামবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মে : বিদ্যুৎ নষ্ট হওয়ায় তিন দিন ধরে অন্ধকারে গোটা গ্রাম। বিদ্যুৎ দপ্তরের চরম উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে অবশেষে পথ অবরোধে শামিল হলেন গ্রামবাসী। মঙ্গলবার সকাল এগারোটার নাগাদ খোয়াই মহকুমার শান্তিনগর গ্রাম পঞ্চায়েতের গারোবাড়ি এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। জানা গেছে, গত তিন দিন ধরে গারোবাড়ি এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ।

বিদ্যুৎ দপ্তরে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। বাধ্য হয়ে আজ সকাল ১১টা নাগাদ শান্তিনগর পঞ্চায়েতের গারোবাড়ি এলাকায় মূল সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। অবরোধের জেরে রাস্তার দু'পাশে বহু যানবাহন আটকে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ প্রশাসন। তাদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha