Monday, August 17, 2026
বাড়ি রাজ্য ফের মহার্ঘ পেট্রোল ও ডিজেল, মাথায় হাত মধ্যবিত্তের

ফের মহার্ঘ পেট্রোল ও ডিজেল, মাথায় হাত মধ্যবিত্তের

ফের মহার্ঘ পেট্রোল ও ডিজেল, মাথায় হাত মধ্যবিত্তের

আগরতলা , ২৫ মে : পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে সোমবার চতুর্থবার বাড়ল জ্বালানির দাম। সোমবার দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৬১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২.৭১ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের রাজধানী শহরে পেট্রলের নতুন দাম ১০২.১২ টাকা। ডিজেল সেখানে বিক্রি হচ্ছে ৯৫.২০ টাকায়। এই দাম বৃদ্ধি সত্ত্বেও এক ক্রেতা বলেন, "এটা ঠিক আছে। দেশকে বাঁচাতে সরকারের যা যা করা দরকার, তাই করা উচিত। এটা ইজরায়েল যুদ্ধের কারণেই হয়েছে।"

দেশের সর্বত্রই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha