Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন ছয় কৃষক পরিবারের

অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন ছয় কৃষক পরিবারের

অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন ছয় কৃষক পরিবারের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মে :অসহায় ছয়টি কৃষক পরিবারের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্তের নিকট শুক্রবার ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদান করার আগে জেলা শাসক কার্যালয়ের সামনে প্লে কার্ড হাতে নিয়ে দাঁড়ায় কৃষক পরিবারগুলি। তাদের দাবি যেই জমিতে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের অফিস পাকা ঘর নির্মাণের জন্য সাইনবোর্ড লাগানো হয়েছে, সেই জমি বিগত ৪০ থেকে ৪৫ বছর ধরে চাষবাস করছে চড়িলাম ফকিরামুড়া এলাকার কৃষকরা।

 তারা জেলাশাসক এবং মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। যাতে করে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে তারপর নেওয়া হয় তাদের জমি। কারণ এই জমিগুলো তাদের রুটি রুজির একমাত্র সম্বল। অতিরিক্ত জেলাশাসক তাদেরকে আশ্বস্ত করেছেন নগর পঞ্চায়েতের অফিস নির্মাণ হওয়ার আগে তাদের সঙ্গে কথা বলবে প্রশাসন।

 এলাকার এক বৃদ্ধা জানান, জোত জমি ক্রয় করার পরেও তাদের কাছ থেকে সরকার জমি নিতে চাইছে। কিন্তু এই জমি সঙ্গে তাদের পরিবারগুলোই ভবিষ্যৎ জড়িত। সরকার যদি জমি নিয়ে যায় তাহলে তাদের কাছে বাঁচার কোন আর রাস্তা থাকবে না। তাই বিষয়টি যেন সরকার গুরুত্ব অনুধাবন করে বিবেচনা করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha