Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রিপার গাড়ির সংঘর্ষে আহত ৫

যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রিপার গাড়ির সংঘর্ষে আহত ৫

যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রিপার গাড়ির সংঘর্ষে আহত ৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মে :শুক্রবার বিলোনীয়া-জোলাইবাড়ির যাতায়তের রাস্তায় বনবিহার এলাকায় টি আর ০৮ ই ১৫৭৫ নাম্বারের মালবাহী ট্রিপার গাড়ী ও টি আর ০৩ এ ২৬১৩ নাম্বারের যাত্রীবাহী টাটা মেজিক গাড়ীর মধ্যে সংঘর্ষ হয়।

এতে করে টাটা ম্যাজিক গাড়িতে থাকা ৫ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জোলাইবাড়ী দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে, অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানান মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর মেডিকেল ইনচার্জ রাকেশ চৌধুরী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha