Monday, August 17, 2026
বাড়ি রাজ্য ৫২ টি গরু চুরির ঘটনায় ধৃত ৩

৫২ টি গরু চুরির ঘটনায় ধৃত ৩

৫২ টি গরু চুরির ঘটনায় ধৃত ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মে : গত এপ্রিল থেকে বিলোনিয়া মহকুমায় ৫২ টি গরু চুরি হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে পথ অবরোধ, ডেপুটেশন হয়। তারপরই নড়েচড়ে বসে পুলিশ। তারপর এই গরু চুরি কাণ্ডে মেলাঘর থেকে আটক ৩ সন্দেহভাজন। তাদের কোর্টে তোলা হয় রিমান্ড চেয়ে। আর এই ঘটনায় মুখ খুললেন দক্ষিণ জেলার পুলিশ সুপার।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার মোবাইল ফোনের সূত্র ধরে মেলাঘর থেকে আটক হয় সবুজ মিয়া, ইমরান হোসেন এবং এক নাবালক। পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে তুলে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়া থানার ওসির কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ জেলার পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সি জানান, এই চক্রে ২০ থেকে ২৫ জনের গ্যাং কাজ করছে। সবাইকে জালে তোলা হবে। এছাড়া তিনি আরো বলেন সন্দেহজনক গতিবিধি বা অবৈধভাবে গবাদি পশু পরিবহন দেখলেই সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha