Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য শ্রমিক ছাটাইয়ের নোটিশের প্রতিবাদে ডেপুটেশন

শ্রমিক ছাটাইয়ের নোটিশের প্রতিবাদে ডেপুটেশন

শ্রমিক ছাটাইয়ের নোটিশের প্রতিবাদে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মে : ছলচাতুরি নিয়ে ঘর করছে রাষ্ট্রবাদী সরকার! তাই সর্ষে ভূত দেখছে সরকার সমর্থিত রাষ্ট্রবাদী সংগঠনের তথাকথিত নেতৃত্ব। সরকারের আট বছরের মাথায় এই ভূত সরানোর কথা মাথায় আসলো এই ভারতীয় জনতা মজদুর সংঘের সংগঠনের নেতৃত্বের। শনিবার টি এফ ডি পি সি-র ম্যানেজিং ডিরেক্টরের কাছে ডেপুটেশনের নাম করে ক্ষতে নুন ছিটিয়ে দিল সংগঠনের নেতারা।

তারা টিএফডিপিসি-র অন্তর্ভুক্ত শ্রমিকদের জন্য চার দফা দাবি সনদ তুলে দেন। তাদের অভিযোগ বর্তমান সময়ে একটি নোটিশ প্রত্যেক সেন্টারে পাঠানো হয়েছে। এই নোটিশের মধ্যে লেখা রয়েছে শ্রমিককে বাদ দেওয়ার জন্য। এই নোটিশটি সংগঠনের পক্ষ থেকে অগ্রাহ্য করা হয়। বর্তমান সময়ে কোন শ্রমিককে যদি বের করে দেওয়া হয় তাহলে সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে মনে করে সংগঠন। বিশেষ করে যে সমস্ত শ্রমিককে বের করে দেওয়ার জন্য জারি হয়েছে, তারা ন্যূনতম ১০ থেকে কুড়ি বছর ধরে কাজ করে চলেছে। কোনরকম কারণ দর্শানোর ছাড়াই এভাবে বের করে দেওয়ার নোটিশ মানতে নারাজ সংগঠন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha