Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য সাংবাদিকের উপর আক্রমণের অভিযোগে গ্রেফতার অটো চালক

সাংবাদিকের উপর আক্রমণের অভিযোগে গ্রেফতার অটো চালক

সাংবাদিকের উপর আক্রমণের অভিযোগে গ্রেফতার অটো চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মে : শুক্রবার রাজধানীর রাধানগর পেট্রোল পাম্পে চিত্র সাংবাদিক বিজয় দেবনাথের উপর আক্রমণের অভিযোগে গ্রেফতার অটো চালক সুমন দাস। রাজধানীর অভয়নগর এলাকা থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযুক্তকে তিনদিনের পুলিশ রিমান্ডের জন্য আদালতে তোলা হবে। জানা যায়, সাংবাদিক বিজয় দেবনাথ শুক্রবার রাধানগর পেট্রোল পাম্পের মধ্যে বাইকে পেট্রোল নিতে গিয়েছিলেন।

 সে সময় টি আর ০১ জে ৩৭৭৪ নম্বরের একটি অটো এসে বিজয় দেবনাথের সামনে দাঁড়ায়। তখন সাংবাদিক বিজয় দেবনাথ প্রতিবাদ করলে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন অটো চালক। তখন অশ্লীল ভাষা কেন প্রয়োগ করেছেন জানতে চাইলে অটো চালক সাংবাদিক বিজয় দেবনাথের উপর ঝাঁপিয়ে পড়ে। এবং রক্তাক্ত করেন সাংবাদিক বিজয় দেবনাথকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha