Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য পুকুরের জলে ডুবে নাবালিকার মৃত্যু

পুকুরের জলে ডুবে নাবালিকার মৃত্যু

পুকুরের জলে ডুবে নাবালিকার মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মে : খোয়াইয়ের সিদ্ধিছড়া এলাকায় পুকুরের জলে ডুবে নাবালিকার মৃত্যু হয় বুধবার। সে অষ্টম শ্রেণির ছাত্রী। মৃত ছাত্রীর নাম সঙ্গীতা মুন্ডা।পরিবারের সদস্যরা জানান, এদিন সকালে সঙ্গীতা পুকুরে পড়ে যায়। বিষয়টি নজরে আসতেই পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ হাসপাতালে ছুটে আসে। ঘটনার তদন্ত শুরু করে। কী কারণে এই দুর্ঘটনা ঘটলো, তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় গোটা সিদ্ধিছড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha