Monday, August 17, 2026
বাড়ি রাজ্য মারুতি ধাক্কায় আহত দুই বাইক চালক

মারুতি ধাক্কায় আহত দুই বাইক চালক

মারুতি ধাক্কায় আহত দুই বাইক চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মে : মঙ্গলবার শান্তির বাজার ট্রাইজংশন এলাকায় একটি মারুতি গাড়ীর ধাক্কায় গুরতর আহত দুই বাইক চালক।  জানাcযায় আগরতলা থেকে শান্তিরবাজার গামী টি আর ০১ বি ডাব্লিউ ০৪৯৮ নাম্বারের টাটা টিগোর মারুতি গাড়ী ট্রাইজংশন এলাকায় দেবীপুর যাবার মুখে রাস্তায় দাঁড়িয়ে থাকা টি আর ০৮ এইচ  ৬৭১৩ নাম্বারের বাইক ও টি আর ০৮ এফ  ৫৩৬২ নাম্বারের বাইককে সজোরে ধাক্কা দেয়।

 এতে করে দুই বাইকে থাকা কলাবাড়ীয়া এলাকার বাসিন্দা দীনেশ দাস ও মাইছড়া এলাকার বাসিন্দা বাপী দাস রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনেরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন।  দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে ফরেন্সিক টিমকে নিয়ে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে। জানা যায় যান চালকের অসাবধনতার ফলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা গাড়িতে প্রদীপ পাল নামে একজন চিকিৎসকের। দুর্ঘটনার পর যান চালক পালিয়ে যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha