Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য চাঁদা তুলে রাস্তার কাজে হাত লাগালো আমজনতা, ক্ষোভে ফুঁসছে জনগণ

চাঁদা তুলে রাস্তার কাজে হাত লাগালো আমজনতা, ক্ষোভে ফুঁসছে জনগণ

চাঁদা তুলে রাস্তার কাজে হাত লাগালো আমজনতা, ক্ষোভে ফুঁসছে জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মে :  প্রশাসন ও জনপ্রতিনিধি সকলের উপর থেকে আস্থা হারিয়ে রাস্তার কাজে চাঁদা তুলে হাত লাগালো আমজনতা। দীর্ঘ ১৫ বছর ধরে কুমারঘাটে সোনাইমুড়ি ৫ নং ওয়ার্ডের নাথপাড়ায় গ্রামের রাস্তার বেহাল দশা। বাধ্য হয়ে পাবিয়াছড়া বিধানসভার সুনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের নাথপাড়ার জনগণ নিজেদের উদ্যোগে রাস্তা সংস্কারে নেমেছেন। এলাকায় ৫০ পরিবারের বসবাস। পাশে দুটি স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি। দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে আছে।

বহুবার এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে দপ্তরের কড়া নাড়লেও কোনো ব্যবস্থা না নেওয়ায়, স্থানীয় গ্রামবাসী চাঁদা তুলে রাস্তার কাজে হাত লাগায় মঙ্গলবার। এ বিষয়ে গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথ জানান, দীর্ঘ ১৫ বছর ধরে রাস্তাতের অবস্থা বেহাল। এলাকায় বিদ্যালয় আছে। প্রতিদিন ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। বিভিন্ন সময় রোগীকে এই রাস্তা দিয়েই হাসপাতাল নিয়ে যেতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল একটি অ্যাম্বুলেন্স পর্যন্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না। এলাকায় ৫০ পরিবারের বসবাস। ৬০০ মিটার রাস্তার জন্য প্রতিদিন ভুগতে হয় পথচারীদের। তাই এবার সকলে রাস্তাটি সংস্কার করার জন্য নিজের পকেটের টাকা দিয়ে উদ্যোগ নিয়েছে। কেউ কেউ নিজের সামাজিক ভাতার টাকা পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য দিয়েছেন। তবে সুশাসন জামানায় এমন চিত্র দিকে দিকে উঠে আসলেও ডাবল ইঞ্জিন সরকার ব্যস্ত শপথ গ্রহণে। অথচ ২০২৮ সালে এ রাস্তা দিয়েই এসি গাড়িতে বসে মন্ত্রী বিধায়করা আসবেন ভোট চাইতে জনগণের দরবারে। যেভাবে ২০১৮, ২০২৩ সালে বিধানসভা নির্বাচনের আগে ভোট চাইতে এসেছিলেন মন্ত্রী বিধায়করা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha