Monday, August 17, 2026
বাড়ি রাজ্য উদয়পুর আদালত থেকে জামিন পেলেন কুনাল ঘোষ

উদয়পুর আদালত থেকে জামিন পেলেন কুনাল ঘোষ

উদয়পুর আদালত থেকে জামিন পেলেন কুনাল ঘোষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ মে :গোমতী জেলার জেলা ও দায়রা আদালত থেকে জামিন নিলেন পশ্চিমবঙ্গের তৃনমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ। পুরানো একটি মামলায় এইদিন আদালত থেকে জামিন নেন। কুনাল ঘোষের আইনজীবী জানান ২০২১ সালের ৩১ অক্টোবর আগরতলাতে তৃনমূল কংগ্রেসের জনসভায় বক্তব্য রেখেছিলেন কুনাল ঘোষ।

মামলাকারী আর.কে পুর থানায় দায়ের করা অভিযোগ পত্রে উল্লেখ করেন কুনাল ঘোষের বক্তব্যের কিছু বিষয় ওনার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। পুলিশ মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয়। সেই মামলায় জামিনের জন্য গোমতী জেলার জেলা ও দায়রা আদালতে আবেদন করেছিলেন কুনাল ঘোষ। সোমবার সেই জামিনের আবেদনের উপর শুনানি হয়। কুনাল ঘোষ এইদিন নিজেই আদালতে উপস্থিত ছিলেন। আদালত কুনাল ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করেছে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha