স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মে : ২০ মে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিল ঔষধ ব্যবসায়ীরা। অনলাইন ফার্মেসি গুলোর অনিয়ন্ত্রিত কার্যক্রম এবং শোষণ মূলক মূল্য নির্ধারণের বিরুদ্ধে, রসায়ন বিদদের অস্তিত্ব ও জন স্বাস্থ্য রক্ষায় দেশ জুড়ে ঔষধ ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেয় ২০ মে। রাজ্যেও সেই দিন প্রায় সাড়ে তিন হাজার ঔষধ ব্যবসায়ী ধর্মঘটে শামিল হবে।
ফলে সেই দিন বন্ধ থাকবে প্রতিটি ঔষধ দোকান। রবিবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের নেতৃত্বরা। এইদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এ.আই.ও.সি.ডি নর্থইস্ট জোনের সম্পাদক সাগর মাইতি, সংগঠনের সভাপতি সমর কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান