Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য মন্ত্রীর মৌখিক প্রতিশ্রুতি আট বছরেও পূরণ না হওয়ায় ক্ষোভ জনগণের মধ্যে

মন্ত্রীর মৌখিক প্রতিশ্রুতি আট বছরেও পূরণ না হওয়ায় ক্ষোভ জনগণের মধ্যে

মন্ত্রীর মৌখিক প্রতিশ্রুতি আট বছরেও পূরণ না হওয়ায় ক্ষোভ জনগণের মধ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মে :মন্ত্রীর মৌখিক প্রতিশ্রুতি এক প্রকার ভাবে কলা পাতা গ্রামবাসীর কাছে। আট বছর আগে মন্ত্রী সান্তনা চাকমা নিজের মুখে দেওয়া প্রতিশ্রুতির খেলাপ করেছেন। এই অভিযোগ কুমারঘাট নবীনছড়া ডেপাছড়া এলাকাবাসীর।

ক্ষোভ ফুঁসছে জনগণ। এলাকায় মন্দিরের নামেও রাজনীতি করার অভিযোগ উঠল মন্ত্রী সান্তনা চাকনার বিরুদ্ধে। ২০১৮ সালে নবীনছড়া ডেপাছড়ায় গিয়ে এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি বলে দাবি স্থানীয়দের। দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও মন্দিরের নতুন ভবন নির্মাণ ও দুই লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।

 এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তীব্র নিন্দা জানালেন এলাকার জনগণ। স্থানীয়দের অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনের পূর্বে জনপ্রতিনিধির আশ্বাস ছিল  পেঁচারতলের নবীনছড়া ডেপাছড়ায় এসে মন্দিরের নতুন পাকা ভবন নির্মাণ এবং দুই লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আট বছর পার হলেও এখন কাজ শুরু হয়নি। মন্দিরটা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। বর্ষায় সময় চরম অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের। এলাকাবাসী জানায় শুধু প্রতিশ্রুতি পেয়েছিলেন, কাজ হয় নি আজও। এলাকাবাসীর দাবি, একাধিকবার মন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা মেলেনি। ফলে এলাকাবাসী বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে প্রতিশ্রুতি পূরণের দাবি জানান। এলাকাবাসী আরো জানান, ধর্মীয় স্থান নিয়ে রাজনীতি চায় না তারা, প্রতিশ্রুতি দিলে সেটা রাখতে হয়। আট বছর অনেক সময়। এখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। ক্ষোভে ফুঁসছে জনগণ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha