Monday, August 17, 2026
বাড়ি রাজ্য মন্ত্রী চাইলে জিরানিয়ায় আর কোন সন্ত্রাস হবে না : জিতেন্দ্র

মন্ত্রী চাইলে জিরানিয়ায় আর কোন সন্ত্রাস হবে না : জিতেন্দ্র

মন্ত্রী চাইলে জিরানিয়ায় আর কোন সন্ত্রাস হবে না : জিতেন্দ্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মে : ৪ মে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল এবং ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর দুষ্কৃতিদের দ্বারা আক্রান্ত বাম নেতা তপন দাসের জিরানিয়া স্থিত বাড়ি। দুর্বৃত্ত বাহিনী তার বাড়িতে গিয়ে হামরা সংগঠিত করেছে। এই ঘটনার খবর পেয়ে শনিবার তার বাড়িতে যান বিরোধী দলনেতা। এইদিন জিতেন্দ্র চৌধুরীর সাথে ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। সম্প্রতি বাম নেতা তপন দাসের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিরা।

ভাংচুর করা হয় তপন দাসের বাড়িতে। এই ঘটনার খবর পেয়ে এইদিন জিতেন্দ্র চৌধুরী তপন দাসের বাড়িতে গিয়ে তপন দাস সহ পরিবারের লোকজনদের সাথে কথা বলেন। গোটা ঘটনার বিষয়ে অবগত হন। পরে জিতেন্দ্র চৌধুরী বলেন ঘটনা ঘটার পর এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী দুষ্কৃতিদের হয়ে ক্ষমা চেয়েছেন। এবং এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার দিকেও লক্ষ্য রাখবেন বলে জানিয়েছেন। জিতেন্দ্র চৌধুরী বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী চাইলে জিরানিয়া মহকুমায় এই ধরনের ঘটনা আর ঘটবে না। এই বিশ্বাস তাঁর রয়েছে। একই সঙ্গে গত আট বছরে যে সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে তার নিরিখে উদ্বেগ প্রকাশ করে বলেন গত আট বছরে বহু জল গড়িয়ে গেছে হাওড়া নদী দিয়ে। এই ঘটনাগুলি পুনঃবৃত্তি যাতে না হয় তার জন্য দাবি জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha