Monday, August 17, 2026
বাড়ি রাজ্য রেগার কাজ বন্ধ দু'বছর ধরে, অভিযোগ শ্রমিকদের

রেগার কাজ বন্ধ দু'বছর ধরে, অভিযোগ শ্রমিকদের

রেগার কাজ বন্ধ দু'বছর ধরে, অভিযোগ শ্রমিকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মে : বুক ঠুকে বর্তমান সরকার দাবী করছে রাজ্যে সুশাসন চলছে। অপরদিকে এডিসি -র জনজাতি দরদি প্রধান রাজনৈতিক দল থানসা স্লোগান তুলেছে। এতে পেট ভুরছে জনগণের। অথচ, দিকে দিকে ঝুলে আছে "আমার সরকার" ফ্ল্যাক্স। কুমারঘাট আর ডি ব্লকের অন্তর্গত সায়দাছড়া ভিলেজ কমিটির অন্তর্গত ২ নং ওয়ার্ড এলাকায় ১২ থেকে ১৩ জন রেগা শ্রমিক দু'বছর ধরে কাজ পাচ্ছে না।

তাদের দুঃখ দুর্দশা শোনার জন্য নেই কোন জনপ্রতিনিধি। অথচ সম্প্রতির সমাপ্তি হয়েছে এডিসি নির্বাচন। গালভরা প্রতিশ্রুতি নিয়ে কুমারঘাট আর ডি ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজে গিয়ে বিজেপি এবং তিপরা মথার নেতৃত্ব গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো শ্রমিকদের অভাব অনটনের কথা নিয়ে কোন অভিযোগ শুনেন নি। বৃহস্পতিবার তারা পঞ্চায়েত সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এলাকার রেগার শ্রমিক তরুণ সিং দেববর্মা জানান, গত দু'বছর ধরে এলাকার ১২ থেকে ১৩ জন রেগার কাজের অভাবে ভুগছেন। পঞ্চায়েত সচিব আশ্বস্ত করেছেন শুক্রবার গ্রাম সভার করে তাদের কাজের বন্দোবস্ত করবেন। এখন দেখার বিষয় প্রতিশ্রুতি বাস্তবে পূরণ হয় কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha