Monday, August 17, 2026
বাড়ি রাজ্য ভিলেজ কমিটির আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ডেপুটেশন

ভিলেজ কমিটির আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ডেপুটেশন

ভিলেজ কমিটির আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মে : ভিলেজ কমিটির আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সাব্রুম মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন বিভিন্ন আদিবাসী সম্প্রদায়। গোপাল ত্রিপুরার নেতৃত্বে পাঁচজনের একটি প্রতিনিধি দলের বক্তব্য, বর্তমান আসন সংখ্যা এলাকার জনসংখ্যা ও বিস্তৃত ভৌগোলিক অবস্থানের তুলনায় অত্যন্ত কম। ফলে বহু গ্রামবাসীর সঠিক প্রতিনিধিত্ব হচ্ছে না।

প্রতিনিধিদলের সদস্যরা জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গ্রামে জনসংখ্যা বৃদ্ধি পেলেও ভিলেজ কমিটির আসন সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এতে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা ও সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে অসুবিধার সৃষ্টি হচ্ছে। তাই দ্রুত আসন সংখ্যা বাড়িয়ে নতুন প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা।এদিন মহকুমা শাসকের দপ্তরের সামনে শান্তিপূর্ণভাবে জমায়েত হয়ে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। পরে একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেয়। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। আদিবাসী দলে ছিলো গোপাল ত্রিপুরা, ফুল কুমার ত্রিপুরা সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha