Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মে : ধর্মনগরের যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান। সেই সঙ্গে আশ্বস্ত করেন যে, তাঁর স্ত্রীর আনিত অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 উল্লেখ্য, রহস্যজনক মৃত্যু ধর্মনগর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাহুল কিশোর রায়ের। পরিবারের বক্তব্য সোমবার দুপুরে এবং রাতে তাকে কিছু  দুষ্কৃতীরা এসে অপমান করে এবং তার বাড়িতে হামলা চালায়। পরিবার পক্ষে বক্তব্য রাজনৈতিক কারণেই এই মৃত্যু। তার বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয় মৃতদেহটি। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে মামলার দায়ের করা হয়েছে কনকন চৌধুরী, নীলাদ্রি ভট্টাচার্যী, অভিজিৎ দাস, প্রবাল দেব, সুরজ দেব, হীরকজ্যোতি নাথ, মনোজ পুরকায়স্থের বিরুদ্ধে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha