Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য ছয়জন ব্যবসায়ির স্বার্থে তিনটি বছর পিছিয়ে গেল সিটি সেন্টারের কাজ

ছয়জন ব্যবসায়ির স্বার্থে তিনটি বছর পিছিয়ে গেল সিটি সেন্টারের কাজ

ছয়জন ব্যবসায়ির স্বার্থে তিনটি বছর পিছিয়ে গেল সিটি সেন্টারের কাজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মে : আমবাসা বাজারে সিটি সেন্টার নির্মাণের জন্য ২০২৩ সালে আমবাসা পুর পরিষদ রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠায়। রাজ্য সরকার সেই প্রস্তাবকে মান্যতা দেয় এবং সিটি সেন্টারের মধ্য দিয়ে সেখানে স্টল নির্মাণ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেয়। কিন্তু আমবাসা বাজারের খাস জমিতে দোকান করে এমন বসবাসকারী ৬ জন লোক আমবাসা পুর পরিষদ ও রাজ্য সরকারের বিরুদ্ধে  আদালতে মামলা করেন। সেই মামলার জন্য এতদিন সিটি সেন্টার নির্মাণ করা যায়নি।

এবং দীর্ঘ তিন বছর সেই মামলা ধলাই জেলা আদালতে চলে। শেষমেষ নয় এপ্রিল ধলাই জেলা আদালত পৌর সভার পক্ষে রায় দেয়। এই খাস জায়গায় যারা দোকান করছে তাদেরকে উচ্ছেদ করার নির্দেশ দেয়। মঙ্গলবার আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যানের কক্ষে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই তথ্য জানান আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর। উপস্থিত ছিলেন চেয়ারপার্সন প্রতিমা মালাকার, কাউন্সিলর উত্তম অধিকারী, শংকর চক্রবর্তী,পুর পরিষদের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলার গৌতম দাস প্রমুখ। এখানে বলা যায় ছয়জন ব্যবসায়িকের স্বার্থের জন্য তিনটি বছর পিছিয়ে গেল সিটি সেন্টারের কাজ। এমনকি তিনটি বছর পিছিয়ে গেল আমবাসাবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha