Monday, August 17, 2026
বাড়ি রাজ্য বৌভাতের দিনে বাড়িতে এলো মেয়ের মৃতদেহ

বৌভাতের দিনে বাড়িতে এলো মেয়ের মৃতদেহ

বৌভাতের দিনে বাড়িতে এলো মেয়ের মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মে : বৌভাতের দিনে বাড়িতে এলো মেয়ের মৃতদেহ। ঘটনা রবিবার চেলিখলায়। এদিন বিয়ের মন্ডপে মালা বদলের পর মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন নববধূ আয়েশা দেববর্মা। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। পরে জিবি হাসপাতালে মৃত্যু হয় নব বধুর। জানা যায়, চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের পাগলী বাড়ি এলাকার টি এস আর -এর কর্মরত বুদ্ধ দেববর্মা তার একমাত্র ছেলে খাপাং দেববর্মাকে  বিয়ে করানোর জন্য বাড়ি থেকে রওনা দিয়েছিলেন প্রায় ১০০ জন বর যাত্রী নিয়ে।

মেয়ের বাড়ি চেলিখলা এলাকায়। একদিকে বরযাত্রীরা খাওয়া দাওয়া চলছিল, তখন বিয়ে চলছে। বিয়ের মন্ডপে মালা বদলের পর মাটিতে লুটিয়ে পড়ে নববধূ। সঙ্গে সঙ্গে তাকে আগরতলা হাসপাতালে নিয়ে গেলে, রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার দুপুরে রামনগর পাগলী বাড়িতে বৌভাত অনুষ্ঠান হওয়ার কথা ছিল। গোটা গ্রাম ছিল নিমন্ত্রিত। এরই মধ্যে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। গোটা গ্রাম শোকে পাথর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha