Sunday, August 16, 2026
বাড়ি জাতীয় গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, সর্বত্র পদ্ম ফুটেছে : প্রধানমন্ত্রী

গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, সর্বত্র পদ্ম ফুটেছে : প্রধানমন্ত্রী

গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, সর্বত্র পদ্ম ফুটেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ মে (হি.স.): পরনে ধুতি-পাঞ্জাবি, বাঙালি সাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, এবার বদলা নয়, বদল চাই। একইসঙ্গে জানালেন,গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, সর্বত্র পদ্ম ফুটেছে। নতুন দিল্লিতে দলের সদর কার্যালয়ে প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী বিজেপির কোটি কোটি কর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, "গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক। এটা গণতন্ত্রের জয়, সংবিধানের জয়।”

প্রধানমন্ত্রী বলেছেন, "গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, সর্বত্র পদ্ম ফুটেছে।” প্রধানমন্ত্রী জানান, বিহারে ভোটের ফলের দিনই তিনি বলেছিলেন যে, গঙ্গা বিহার হয়ে গঙ্গাসাগরে যায়। প্রধানমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পেল। মোদী জানান, পশ্চিমবঙ্গে এই প্রথম বার ভয় নয়, লোকতন্ত্র জিতল। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha