Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য ছাগল চুরির অভিযোগে জনতার হাতে আটক হলো দুই যুবক

ছাগল চুরির অভিযোগে জনতার হাতে আটক হলো দুই যুবক

ছাগল চুরির অভিযোগে জনতার হাতে আটক হলো দুই যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মে : ইন্ডিকা গাড়ি করে ছাগল চুরির হিড়িক খোয়াই থানাধীন বারবিল এলাকায়। শনিবার বারবিল-আমতলি এলাকাতেই ছাগল চোর সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ধৃতরা হলো মিল্টন দেববর্মা, বাড়ি চাম্পাহাওড় থানাধীন জুমিয়া কলোনি এলাকায় এবং সুমেন দেববর্মা, বাড়ি চাম্পাহাওড় থানাধীন হাতিমারা এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে যে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ছাগল চুরির ঘটনা ঘটছে। সন্দেহভাজন দুই যুবককে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাদের পাকড়াও করে এবং চুরি যাওয়া ছাগলগুলো ফিরিয়ে দেওয়া অথবা সমপরিমাণ টাকা ফেরত দেওয়ার দাবি জানায়। উত্তেজিত জনতার রোষের মুখে পড়লেও পরবর্তী সময় খোয়াই থানার পুলিশের হস্তক্ষেপে রেহাই পায় ওই দুই যুবক। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।  পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এলাকায় সক্রিয় ছাগল চোর চক্রের হদিস পাওয়ার চেষ্টা করছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha